সোমবার রাতে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের চড়কাদিরপুর এলাকায় বিজেপির পঞ্চায়েত মেম্বারকে তাঁর বাড়িতে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে স্থানীয়রা। ঘটনা জানাজানি হতেই হইচই পরে যায় গোটা এলাকায়। এরপর খবর দেওয়া হয় মালদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। পুলিশ ওই বিজেপির পঞ্চায়েত মেম্বার সুভাষ মণ্ডল ও মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের দুইজনকেই আজ আদালতে পেশ করে পুলিশ।
মালদা